শনিবার, ২০ জুন ২০২৬,

শিরোনাম :
  • রঙধনু'র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার কুমিল্লায় লবণবোঝাই কাভার্ড ভ্যানে মিলল ৫ কোটি টাকার ইয়াবা হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ
  • রঙধনু'র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার

    রঙধনু'র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার

    সামাজিক সাংস্কৃতিক সংস্থা রংধনু'র আয়োজনে সাংগঠনিক কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ফলাহার অনুষ্ঠিত হয়েছে৷

    শুক্রবার (১৯ জুন) নগরীর গ্র্যান্ড ক্যাসেল  হোটেল এন্ড রেষ্টুরেন্ট মিলনায়তনে এ আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন থিওসফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের সাধারণ সম্পাদক চন্দন দাস, ব্যবসায়ী ও সংস্কৃতি অনুরাগী গোলাম কিবরিয়া সুমন। কর্মশালা সঞ্চালনা করেন রঙধনু'র সাবেক সভাপতি আবুল খায়ের টিটু।  সভাপতিত্ব করেন রঙধনুর সভাপতি মনির হোসেন।

    অনুষ্ঠানের শেষপর্বে  আঞ্জুমান মুফিদুল ইসলাম কুমিল্লা শাখার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে অতিথিরা মৌসুমী ফলাহার করেন৷ 

    উপস্থিত ছিলেন সভাপতি-মনির হোসেন, সাধারণ সম্পাদক- সাইফুল ইসলাম জুয়েল, সহ-সভাপতি- সালেহ আহমেদ সুমন, রাকিবুল হাসান জুয়েল,  শাহাদাৎ হোসেন মাছুম, আতাউর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক- মোশারফ হোসেন রুবেল, ক্রীড়া সম্পাদক- সাব্বির আহম্মেদ, পাঠাগার সম্পাদক-রাহাত রহমান জেনু, নির্বাহী সদস্য জিয়াউর রহমান, আসাদুর রহমান, এরশাদুল হকসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

    প্রসঙ্গত, সামাজিক সাংস্কৃতিক সংস্থা রঙধনু ২০১৩ সালের ১৪ এপ্রিল নগরীর ২০নং ওয়ার্ডের দিশাবন্দ এলাকা থেকে শুরু হয়। সংস্কৃতি-সংষ্কার দূর করিবে অন্ধকার এ স্লোগানে কাজ করছে রঙধনু।


    add